× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৩:২২ পিএম

তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৩:২২ পিএম

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

আজ শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস। ২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তাকে রাজধানীর মঈনুল রোডের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। দিনটিকে ‘কারাবন্দি দিবস’ হিসেবে পালন করছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

দলীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নেওয়া হয়। এ সময় তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।

বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। পরে অসুস্থ অবস্থায় প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। মুক্তির সময় তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান।

বিএনপির দাবি, ১/১১ সরকারের ধারাবাহিকতায় পরবর্তী সময়েও তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। দলটির নেতারা বলেন, এসব মামলার মাধ্যমে তাকে দীর্ঘ সময় রাজনীতির বাইরে রাখার চেষ্টা করা হয়েছে।

বিএনপি নেতাদের মতে, দীর্ঘদিন আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রামের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমানে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!