× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৫:২০ পিএম

‘উদ্বিগ্ন হবেন না, ৯ মার্চ দেশে আসছে ২টি তেলবাহী জাহাজ’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৫:২০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হবেন না। আগামী সোমবার (৯ মার্চ) দেশে ২টি তেলবাহী জাহাজ আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

জ্বালানি মন্ত্রী বলেন, ‘মানুষ এই ভয়ে স্টক করা শুরু করেছে, আসলে আমাদের তেলের কোনো অভাব নেই। শুধু তাই না, আগামী ৯ মার্চ আরও দুটি ভেসেল আসছে। সুতরাং তেলের কোনো সমস্যা নেই।’

তিনি বলেন, ‘আমরা নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছি। এখন কোনো পাম্প যদি জলদি বিক্রি করে ফেলে, তারপরে তো পাবে না, পরের দিনের অপেক্ষা করতে হবে। আমরা পর্যবেক্ষণ করছি, আমরা দেখব যাতে এরকম কম হয়।’

রোববার (৮ মার্চ) থেকে ভ্রাম্যমাণ আদালত পর্যবেক্ষণ করবে বলেও এ সময় জানান জ্বালানি মন্ত্রী।

ইকবাল হাসান বলেন, ‘মজুত আছে, কিন্তু যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না? সঞ্চয় রাখতে হবে না? সেজন্য আমরা এই সঞ্চয়টা করছি। ৯ তারিখ আমাদের আরও দুটি ভেসেল আসছে, সুতরাং ঘাটতি হওয়ার কোনো সুযোগ নেই। তারপরও যেহেতু যুদ্ধ চলছে, আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!