× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১০:১৬ এএম

আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১০:১৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর সংসদ ভবন এলাকা ও আশপাশের কয়েকটি সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ কারণে কিছু সড়কে যান চলাচলে পরিবর্তন আনা হয়েছে এবং চালকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা জাতীয় সংসদ ভবনে যাতায়াত করবেন। এ কারণে উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি যানবাহন চলাচলের সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে।

নির্দেশনা অনুযায়ী, ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড ব্যবহার করে গন্তব্যে যাবে।

এ ছাড়া মানিক মিয়া এভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।

উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পাশে দক্ষিণমুখী একমুখী যান চলাচল চালু থাকবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যানজট এড়াতে আজ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত চালকদের এসব নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!