× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০২:১১ পিএম

স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মেজর হাফিজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০২:১১ পিএম

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। ছবি : সংগৃহীত

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদ অধিবেশন শুরুর সময় নিজেই পদত্যাগের তথ্য জানান মেজর হাফিজ।

একই দিন বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশনে তিনি স্পিকার হিসেবে নির্বাচিত হন।

এর আগে ১৭ ফেব্রুয়ারি তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।

জাতীয় সংসদে স্পিকার পদে একমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, মেজর হাফিজ এই দায়িত্ব পালনের জন্য সম্মত হয়েছেন। স্পিকার প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান এবং প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম।

সংসদে প্রস্তাব উত্থাপিত হলে হ্যাঁ ভোটের মাধ্যমে জয় নিশ্চিত হয়।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

চব্বিশের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু-এর অনুপস্থিতিতে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন সর্বসম্মতভাবে এই অধিবেশনে সভাপতিত্ব করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!