× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৮:০০ পিএম

আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রতিমন্ত্রী নুর 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৮:০০ পিএম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি- সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি- সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, আমরা শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে। আমরা মনে করি সেই যুগের অবসান হয়েছে। বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী নুর বলেন, জুলাই গণঅভুথান পরবর্তী যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আমাদের সামনে সুযোগ এসেছে, সেখানে আইনজীবীদের একটা অগ্রনী ভূমিকা পালন করতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে, ফ্যাসিবাদের সময় বিভিন্ন বারগুলোতে নির্বাচনের নামে জোর জবরদস্তি করে দখল করে রাখা হয়েছিল। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছিল।

তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি আইনসভাকে কার্যকর করার জন্য, সংসদকে কার্যকর করার জন্য আইনজীবীদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত।  আইনজীবীদের সংসদে যাওয়ার জন্য আগামী দিনে আইনজীবী অধিকার পরিষদ সেই সুযোগ তৈরি করে দেবে।আগামীতে বিভিন্ন বারের নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা সারা বাংলাদেশের আইনজীবীদেরকে সুসংগঠিত করবে। 

আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের আহবায়ক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান এবং উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের সদস্য সচিব হাবিবুর রহমান সঞ্চালনায় আইনজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, গণঅধিকার পরিষদের আইন সম্পাদক শওকত হোসেন, সহ সম্পাদক এডভোকেট সাজেদুল ইসলাম, আইনজীবী অধিকার পরিষদের নেতা এডভোকেট মেহেদী হাসান, এডভোকেট শিরিন আক্তার শেলী, ইয়ামিন সিরাজী, গৌরাঙ্গ লাল।

Link copied!