× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১০:২২ পিএম

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে ঐক্যের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ১০:২২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, আমরা ঐক্যবদ্ধ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন; তাদের অঙ্গীকার পূরণে আমাদের কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানী ঢাকায় ইমানুয়েলস কনভেনশন সেন্টারে রংপুর মেডিকেল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে আমরা এবং আপনারা সবাই রাজপথে ছিলাম। তারই পরিপ্রেক্ষিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সেবা করার সুযোগ পেয়েছে। আমরা আপনাদের সঙ্গে নিয়ে মানুষের সেবা করতে চাই। যেভাবে আপনাদের সঙ্গে নিয়ে দেশ ও দেশের মানুষকে এগিয়ে নিতে চাই।

তিনি আরও বলেন, আমরা যার যার অবস্থান থেকে দলের এবং সরকারের যে কর্মসূচি আছে, তা সমর্থন করব এবং দলের ইমেজ যাতে কেউ ছোট করতে না পারে, সেদিকে খেয়াল রাখব।
ষড়যন্ত্র সর্বত্র চলছে এবং চলবে। এর মধ্য থেকেই জনগণের কল্যাণে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে। পরে তিনি সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে ড্যাবের সাবেক যুগ্ম আহ্বায়ক, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল ও যুগ্ম মহাসচিব ডা. আবু মো. আহসান ফিরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ড্যাবের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএমএ ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামসহ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!