× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৫:২১ পিএম

ডিএমপিতে ১০ পুলিশ কর্মকর্তার নতুন দায়িত্ব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৫:২১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে এসব পদায়ন করা হয়। শনিবার (১৪ মার্চ) ডিএমপি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এক আদেশে গোয়েন্দা বিভাগের লালবাগ শাখায় কর্মরত সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েবকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগের মিরপুর শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে গোয়েন্দা বিভাগের ওয়ারী শাখার সহকারী পুলিশ কমিশনার এম এম সবুজ রানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগের উত্তরা শাখায় পদায়ন করা হয়েছে।

ডিএমপি সদর দপ্তরের আরেকটি আদেশে একাধিক কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়। এর মধ্যে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকারকে ট্রাফিক মতিঝিল বিভাগের রামপুরা জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার ইমরানুল ইসলামকে মতিঝিল বিভাগের সবুজবাগ জোনে এবং ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদকে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনে পদায়ন করা হয়েছে।

এছাড়া গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম শাখা (উত্তর)-এর সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে ট্রাফিক সবুজবাগ জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইকুইপমেন্ট-লজিস্টিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. সাইদুর রহমান শেখকে তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনে এবং পিওএম পূর্ব বিভাগের সহকারী পুলিশ কমিশনার শুভ্র দেবকে ট্রাফিক রমনা বিভাগের ধানমন্ডি জোনে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে প্রসিকিউশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান রাশেদ পরাগকে উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পশ্চিমে এবং ট্রাফিক রামপুরা জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম নছরুত হাসানকে ট্রাফিক ওয়ারী বিভাগের ডেমরা জোনে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!