× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০১:৫৮ পিএম

কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই : আইজিপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০১:৫৮ পিএম

আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি : সংগৃহীত

আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি : সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্কতায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো ধরনের অন্যায়ের সঙ্গে কোনো আপস করা হবে না বলেও তিনি কঠোর অবস্থানের কথা জানান।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আইজিপি জানান, প্রতি বছর ঈদে ঘরমুখো যাত্রীদের নানা ভোগান্তির মুখে পড়তে হয়। বিশেষ করে দীর্ঘ সময় সড়কে আটকে থাকা, নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারা এসব সমস্যা নিরসনে এ বছর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট নিয়ন্ত্রণে সরকারের সমন্বয়ে কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি বলেন, সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে। বড় বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে যানজট নিরসনে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে কাজ করা হচ্ছে।

চালক ও সহকারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, অনেক ক্ষেত্রে অজ্ঞতা বা অসচেতনতার কারণে যানজট তৈরি হয়। সামান্য সচেতনতা ও সাধারণ জ্ঞান প্রয়োগ করলেই এসব সমস্যা অনেকাংশে কমানো সম্ভব।

বাস টার্মিনালে অতিরিক্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো হুমকির কারণে নয়; বরং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ইতিবাচক উদ্যোগ। টার্মিনালকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে পুলিশ সক্রিয় রয়েছে।

রাজধানীতে অবৈধ বাস কাউন্টার প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার বাস কাউন্টার বন্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ না করার প্রবণতা প্রসঙ্গে তিনি বলেন, আইন জানা নাগরিকের দায়িত্ব। আইন না জানা কোনো অজুহাত হিসেবে গ্রহণযোগ্য নয়।

পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!