× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০১:১৮ পিএম

ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০১:১৮ পিএম

শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত

শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত

সার্বিকভাবে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বাস কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত যাত্রীদের কোনো বড় ধরনের ভোগান্তি বা অভিযোগ পাওয়া যায়নি।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, অধিকাংশ পরিবহন নির্ধারিত ভাড়া নিচ্ছে, এমনকি কিছু পরিবহন ২০ থেকে ৩০ টাকা কমও নিচ্ছে। কোনো যাত্রী বাড়তি ভাড়ার অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে টার্মিনালে পুলিশ বুথ সক্রিয় রয়েছে।

তিনি আরও বলেন, বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাতায়াত করতে পারছেন। দেশের কোথাও বড় ধরনের যানজট বা বিঘ্নের খবর পাওয়া যায়নি।

জ্বালানি তেল সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৫ মার্চ রাত ১১টা থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ফলে যানবাহন চলাচলে কোনো ধরনের সমস্যা হচ্ছে না।

তিনি উল্লেখ করেন, যমুনা সেতু দিয়ে আগের দিনের তুলনায় প্রায় ৩২ হাজার বেশি যানবাহন চলাচল করেছে, যা জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকারই প্রমাণ। গণপরিবহনে জ্বালানি সংকট নেই বলেও তিনি নিশ্চিত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!