× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৯:২২ এএম

সদরঘাটে ৩ লঞ্চকে জরিমানা, ৪৩ জন আটক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৯:২২ এএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে কঠোর অবস্থানে নেমেছে কর্তৃপক্ষ। 

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনভর সদরঘাট টার্মিনালে অবস্থান করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। এ সময় অব্যবস্থাপনা ও নিয়ম লঙ্ঘনের দায়ে তিনটি লঞ্চকে জরিমানা এবং হকারসহ ৪৩ জনকে আটক করা হয়।

সরেজমিনে পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী রাজিব আহসান টার্মিনালের শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি নিজে প্রায় ২০টি লঞ্চ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। 

লঞ্চের পরিবেশ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

অভিযান চলাকালীন নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে দেরিতে লঞ্চ ছাড়ার প্রমাণ পায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভ্রাম্যমাণ আদালত। এই অপরাধে তিনটি লঞ্চকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া যাত্রী সেবায় গাফিলতি থাকায় বেশ কিছু লঞ্চ কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

যাত্রী হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে প্রতিমন্ত্রী জানান, পন্টুন অবৈধভাবে দখল ও যাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি জীবন ঝুঁকি নিয়ে অবৈধভাবে নৌকা দিয়ে যাত্রী পারাপারের দায়ে ৬ জন নৌকা চালককে আটক করা হয়।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। প্রতিটি সংস্থাকে তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!