পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য উপলক্ষ। এই বিশেষ দিনটি পরিবার, বন্ধু ও সমাজের সঙ্গে সুখ-আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে।
ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাষ্ট্রের দূতাবাস এক শুভেচ্ছা বার্তায় জানায়, এই উৎসব শুধু আনন্দের নয়, বরং ধর্মীয় স্বাধীনতার মতো মৌলিক মূল্যবোধেরও স্মারক। বার্তায় উল্লেখ করা হয়, ধর্মীয় স্বাধীনতা এমন একটি নীতি, যার প্রতি যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যেই তাদের প্রশাসন কাজ করে যাচ্ছে।
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, যারা এই উৎসব উদযাপন করছেন, তাদের সবাইকে জানানো হচ্ছে বরকতময় ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।
ঈদের এই আনন্দঘন মুহূর্তে বিশ্বজুড়ে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক এমনটাই প্রত্যাশা দূতাবাসের।

