× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৯:৩৪ এএম

সাড়ে তিন দশক পর জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর নামাজ আদায়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৬, ০৯:৩৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দীর্ঘ সাড়ে তিন দশকের এক অনন্য ইতিহাসের সাক্ষী হলো রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ শনিবার (২১ মার্চ) সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন তিনি। 

জানা যায়, জাতীয় ঈদগাহে সর্বশেষ ১৯৮৯-৯০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ দেশের পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে ঈদের নামাজে অংশ নিয়েছিলেন। এরপর দীর্ঘ তিন দশকেরও বেশি সময় দেশের শাসনভার নারীদের হাতে থাকায় প্রধান ঈদ জামাতে প্রধানমন্ত্রী হিসেবে কোনো পুরুষের উপস্থিতি দেখা যায়নি। 

যদিও এই দীর্ঘ সময়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস এই ময়দানে নামাজ পড়েছিলেন, তবে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ বিরতির পর আজ এই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল।

শনিবার সকাল সাড়ে ৮টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। 

দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। এরপর মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও সরকারের মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, কূটনৈতিক এবং পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা সাধারণ মানুষের সাথে এক কাতারে নামাজ আদায় করেন।

এদিন ঈদের নামাজ আদায়ের জন্য ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ঈদগাহ অভিমুখে পদযাত্রা শুরু করেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় প্রস্তুতকৃত এই প্যান্ডেলে সকাল সাড়ে ৬টা থেকেই প্রবেশ শুরু হয়। 

রূপালী বাংলাদেশ

Link copied!