বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে তিনি অংশগ্রহণ করেন। এই জামাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য এবং সর্বস্তরের মুসল্লিগণ অংশ নেন।

নামাজ শেষে দেশের সার্বিক উন্নয়ন, অব্যাহত অগ্রযাত্রা ও সমৃদ্ধি এবং দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরবর্তী সময়ে আইজিপি পুলিশ কর্মকর্তা, সদস্য এবং সাধারণ মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
সবশেষে তিনি রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থানরত পুলিশ সদস্যদের সাথে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা বিনিময় করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন