× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০২:২৭ পিএম

৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০২:২৭ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : রূপালী বাংলাদেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : রূপালী বাংলাদেশ

আগামী শনিবার (২৮ মার্চ) চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারযোগে পাবনা ক্যাডেট কলেজ মাঠে নামবেন। এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানে রাত যাপন করবেন।

এরপর রোববার (২৯ মার্চ) সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরে সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার (৩০ মার্চ) সকালে পাবনা সদর ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে যাবেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে রওনা দেবেন। নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির পাবনায় এই প্রথম সফর। এই সফর উপলক্ষে ইতোমধ্যে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!