ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বাধীনতা দিবসে বিমান বাহিনীর অনারারি কমিশন প্রদান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি- সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিকনির্দেশনায় এ পদোন্নতি কার্যক্রম সম্পন্ন হয়।

এ উপলক্ষে বিমান বাহিনীর তিনজন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয়েছে। একইসঙ্গে ছয়জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদবী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়কগণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে অনারারি র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর এই অনারারি কমিশন ২৬ মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হয়েছে।