× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১২:৩৮ পিএম

আজ সংসদে আলোচনা হতে পারে যেসব বিষয়ে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১২:৩৮ পিএম

জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত

আজ বিকেলে জাতীয় সংসদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে। প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবসহ এদিনের কার্যসূচি বেশ গুরুত্বপূর্ণ।

রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় সংসদের বৈঠক শুরু হবে।

বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়-সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন ও উত্তর দেওয়া হবে।

বিধি-৭১ এর আওতায় জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশগুলো নিষ্পত্তি করা হবে। পাশাপাশি গৃহীত নোটিশগুলোর ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আলোচ্যসূচিতে তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু বিশেষভাবে স্থান পেয়েছে। দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া খানসামা উপজেলার জয়ন্তিয়ারঘাট নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত সম্পন্ন করতে পুনরায় টেন্ডার আহ্বানের দাবি তুলবেন।

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার প্রস্তাব উপস্থাপন করবেন।

এ ছাড়া, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নে নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টি তুলে ধরবেন।

বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়েও আলোচনা অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, নির্ধারিত কার্যসূচি অনুযায়ী বৈঠক পরিচালিত হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা এতে অংশ নেবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!