× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৮:০৭ পিএম

ডিএমপির তিন পুলিশ কর্মকর্তার পদে রদবদল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৮:০৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে নতুন দায়িত্বে রদবদল করা হয়েছে। এর মধ্যে উপ পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন এবং অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা রয়েছেন।

শনিবার (২৮ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের বিষয়টি জানানো হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির উপ পুলিশ কমিশনার (পরিবহন বিভাগ) এন এম নাসিরুদ্দিনকে উপ পুলিশ কমিশনার হিসেবে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে উপ পুলিশ কমিশনার (পরিবহন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পিঅ্যান্ডআর) মো. ওয়ালিউল ইসলামকে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ (উত্তর)-এ পদায়ন করা হয়েছে।

ডিএমপির সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে এই পদায়ন করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!