ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি বর্তমানে ঢাকা জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে তারা চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলেও উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক জীবনে ইয়াসিন ফেরদৌস মুরাদ দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদল-এর সহ-সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুবদল-এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এই নিয়োগের মাধ্যমে ঢাকা জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন