× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:০২ পিএম

ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৫:০২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান ও হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। ক্লোলাজ ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান ও হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। ক্লোলাজ ছবি

আগামী ২৫ এপ্রিল (শনিবার) ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র মুফতি আবু মাখলুন মুহাম্মদ বাবুনগরী। 

তিনি জানান, বুধবার (১ এপ্রিল) দুপুরে আমিরের মোবাইলফোনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফোন করে এ সফরের বিষয়টি নিশ্চিত করেন।

ফোনালাপে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ এপ্রিল ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় গিয়ে আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ সফরকে ঘিরে ইতোমধ্যে ফটিকছড়ি উপজেলায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস ও প্রত্যাশা।

স্থানীয় সচেতন মহলের মতে, ফটিকছড়ি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা।

প্রধানমন্ত্রীর এই সফর কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নয়, বরং এটি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে বলে মনে করা হচ্ছে।

Link copied!