× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০১:৫৬ পিএম

সরকার ও দল আলাদা রাখতে পদ ছাড়লেন জোনায়েদ সাকি, দায়িত্বে নিলু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০১:৫৬ পিএম

গণসংহতি আন্দোলনের পদ ছাড়লেন জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত

গণসংহতি আন্দোলনের পদ ছাড়লেন জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত

দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বর্তমান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। জোনায়েদ সাকির পদত্যাগের পর দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে দেওয়ান আব্দুর রশিদ নিলুকে ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করা হয়েছে

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় সাংগঠনিক কাজে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছে না বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে, গত বছরের ৩ নভেম্বর সাভারে অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ‘মাথাল’ প্রতীকে অংশ নেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তবে পরবর্তীতে দপ্তর পুনবণ্টনের মাধ্যমে তাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বর্তমানে কেবল পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে বহাল রাখা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!