× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:৫২ পিএম

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ভারত বৈঠক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:৫২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৮ এপ্রিল) এ সাক্ষাৎ অনুষ্টিত হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ পরিবেশগত সুরক্ষা, সবুজ উন্নয়ন এবং টেকসই সংরক্ষণ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া বনায়ন, জলবায়ু কার্যক্রম, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা এবং কার্বন ট্রেডিংসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের অভিন্ন বাস্তুতন্ত্র সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণ নিয়েও ফলপ্রসূ মতবিনিময় হয়।

উভয় পক্ষ বিশেষজ্ঞদের পারস্পরিক সফর বিনিময়, আধুনিক প্রযুক্তি ও সর্বোত্তম অনুশীলন শেয়ার করার মাধ্যমে সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা অন্বেষণে সম্মত হয়েছেন।

এই বৈঠককে বাংলাদেশ ও ভারতের মধ্যে পরিবেশ ও জলবায়ু খাতে চলমান সহযোগিতাকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!