ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকা থেকে দেড় মাসে মধ্যপ্রাচ্যগামী ১০৬০ ফ্লাইট বাতিল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৪:৩০ পিএম
বাংলাদেশ বিমান। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেড় মাসে ঢাকা থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬০টি ফ্লাইট বাতিল হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটে কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষের হিসাব অনুসারে, প্রায় দেড় মাসে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা বেড়ে মোট ১০৬০-এ পৌঁছেছে।

বাতিল হওয়া ফ্লাইটের অধিকাংশই মধ্যপ্রাচ্যগামী—দুবাই, আবুধাবি, শারজাহ, কুয়েত, দোহা, মানামা প্রভৃতি গন্তব্যের। এর মধ্যে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাই দুবাই, এয়ার অ্যারাবিয়া, গালফ এয়ার, জাজিরা এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে।

এর আগে—

  • ২৮ ফেব্রুয়ারি - ০৯ মার্চ মোট : ৩৩৯টি
  • ১০ মার্চ - ১৯ মার্চ মোট : ২৭৫টি
  • ২০মার্চ - ২৯ মার্চ মোট : ২২৬টি
  • ৩০ মার্চ - ০৮ এপ্রিল মোট : ১৬০টি
  • ০৯ এপ্রিল - ১২ এপ্রিল মোট : ৬০টি

এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইট ১০৬০টি।