× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৬:২০ এএম

হজের খরচ কমেছে ১২ হাজার, আগামী বছর আরও কমানোর উদ্যোগ প্রধানমন্ত্রীর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৬:২০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী বছর থেকে হজযাত্রীদের ব্যয় আরও কমাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, চলতি বছর সময় স্বল্পতার মধ্যেও সরকার হজের খরচ প্রায় ১২ হাজার টাকা কমিয়ে এনেছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, আমরা ১৮ ফেব্রুয়ারি সরকার গঠন করেছি। কিন্তু হজ ব্যবস্থাপনার অধিকাংশ প্রস্তুতি ফেব্রুয়ারির শুরুর দিকেই সম্পন্ন হয়ে গিয়েছিল। ফলে আমাদের হাতে সময় ছিল খুবই কম। তারপরও আমরা চেষ্টা করেছি এবং প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত খরচ কমাতে পেরেছি।

তিনি আরও বলেন, আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের জন্য ব্যয় আরও কমানো সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি হজ ব্যবস্থাপনা আরও উন্নত করে যাত্রীদের ভোগান্তি কমানোর প্রতিশ্রুতিও দেন তিনি।

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন। দেশের জন্য দোয়া করবেন, যেন সবাই শান্তিতে থাকতে পারে। আমি দোয়া করি, আপনারা সুস্থভাবে ফিরে আসবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!