× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৭:১৭ পিএম

‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা সুস্থ ও নিরাপদ: নৌপরিবহনমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৭:১৭ পিএম

সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি- সংগৃহীত

সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র সকল নাবিক নিরাপদ ও সুস্থ আছেন বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাহাজে থাকা ৩৫ জন নাবিক অল্প সময়ের মধ্যেই নিরাপদে দেশে ফিরতে পারবেন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ বছর ইনস্টিটিউটটির প্রায় ২০০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে তাদের কোর্স সম্পন্ন করেছেন।

জ্বালানি পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হয়েছে এবং প্রকৃতপক্ষে কোনো ঘাটতি নেই। তবে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করতে জ্বালানি মজুত করছে এমন তথ্য সরকারের কাছে রয়েছে।

তিনি আরও জানান, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশি নাবিকদের দক্ষতা ও নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী তাদের ‘জাতির গুরুত্বপূর্ণ সম্পদ’ হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতেও তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম আরও বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, ইরানি নৌবাহিনীর অনুমতি না পাওয়ায় আবারও হরমুজ প্রণালি অতিক্রম করতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’। এর আগে গত ১০ এপ্রিলও জাহাজটিকে একই কারণে আটকে দেওয়া হয়েছিল।

সূত্র জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। এরপর রাতে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি। তবে গভীর রাতে প্রণালির কাছাকাছি পৌঁছালে ইরানি নৌবাহিনী সেটিকে থামিয়ে দেয়।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, জাহাজটি আপাতত আগের অবস্থানে ফিরে যাচ্ছে। তবে প্রয়োজনীয় চূড়ান্ত অনুমতি মিললে আজ রাতেই ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!