× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১২:৪০ পিএম

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে তেহরানকে অনুরোধ ঢাকার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১২:৪০ পিএম

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজগুলো যাতে নিরাপদে পারাপার করতে পারে, সে ব্যবস্থা নেওয়ার জন্য আবারও ইরানের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার (১৯ এপ্রিল) রাতে আনতালিয়া ডিপ্লোম্যাসি সম্মেলনের ফাঁকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহর সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে যোগ দিতে তুরস্কে গেছেন পররাষ্ট্রমন্ত্রী। 

খলিলুর রহমান ইরানের মন্ত্রীকে বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ পারাপারের জন্য বেছে নেওয়া ছয়টি দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ।’ 

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, হরমুজ প্রণালিকে ঘিরে সার্বিক পরিস্থিতি এখনো অস্থিতিশীল। তবে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এ বিষয়টি নিয়ে দুই নেতা যোগাযোগ অব্যাহত রাখবেন। বৈঠকে উভয় পক্ষ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মতবিনিময় করে। 

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আবারও জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ঘিরে বাংলাদেশের অবস্থান ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল। সংঘাত নয়, বরং ধৈর্যশীলতার পরিচয় রেখে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমস্যার নিরসনের ওপর জোর দেন তিনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, উভয় দেশের জন্য সুবিধাজনক সময়ে খলিলুর রহমান তেহরান সফর করবেন। 

এর আগে, গত ৫ এপ্রিল বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদির সঙ্গে বৈঠক করেন বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় অনুষ্ঠিত ওই বৈঠকে জাহনাবাদিকে বাংলার জয়যাত্রা ও বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়া অপর একটি অপরিশোধিত তেল বহনকারী জাহাজকে নিরাপদে হরমুজ পার হওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান খলিলুর রহমান। 

সে সময় ইরানের রাষ্ট্রদূত জানান, তেহরান কর্তৃপক্ষ এ বিষয়টি নিয়ে কাজ করছে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর জন্য শোক প্রস্তাব আনায় বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি। 

পাশাপাশি, ইরান দূতাবাসে রাখা শোকবইয়ে সই দেওয়ার জন্যেও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে শোক বইয়ে সই দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম। 

রূপালী বাংলাদেশ

Link copied!