× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৭:৫৪ পিএম

ধর্মমন্ত্রীর উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৭:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে আটকে পড়া ৩৩ জন বাংলাদেশি ওমরাহ যাত্রী অবশেষে দেশে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) হজ যাত্রীদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার কথা জানান জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ মাস্ক হজ গ্রুপের মাধ্যমে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান ভুক্তভোগীরা। তাদের ফেরার জন্য ৫ এপ্রিলের ইন্ডিগো এয়ারলাইন্সের রিটার্ন টিকিট দেয় এজেন্সি। কিন্তু সৌদি আরবে পৌঁছানোর পর ওমরাহ যাত্রীরা বুঝতে পারেন তাদের দেওয়া টিকিটগুলো ভুয়া।

সূত্র আরও জানায়, ভুক্তভোগীরা পরবর্তী সময় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে কাউন্সিলরের কাছে এ বিষয়ে আবেদন করেন।

এ বিষয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) নির্দেশে কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার আটকে পড়া ওমরাযাত্রীদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা করেন।

সাখাওয়াত হোসেন জানান, আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ভুয়া টিকেটের মাধ্যমে সৌদি আরবে নিয়ে এসে ওমরাহ যাত্রীদের সময়মতো দেশে ফেরত যাওয়ার ব্যবস্থা না করায় সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভবিষ্যতে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে ওমরাহ করার ক্ষেত্রে অবশ্যই বৈধ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণ করার আহ্বান জানান তিনি। বহির্বিশ্বে ভ্রমণের আগে অবশ্যই বৈধ ও সরকার অনুমোদিত লাইসেন্সধারীদের এজেন্সির মাধ্যমে ভ্রমণ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

এসময় প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, জেদ্দা বাংলাদেশ হজ মিশনের কাউন্সেলর হজ্জ মো. কামরুল ইসলাম, কনসোলার এ এস এম সায়েম। 

Link copied!