× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৫:০৬ পিএম

পে-স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে কী সিদ্ধান্ত হলো?

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৫:০৬ পিএম

বাংলাদেশ সরকার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকার। ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে উচ্চ পর্যায়ের দিকনির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থ মন্ত্রণালয়ের বিশ্বস্ত একটি সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে বা সিদ্ধান্ত কী নেওয়া হয়েছে সে বিষয়ে জানা যায়নি কিছুই। যদিও সূত্রটি বলছে, নতুন পে-স্কেল একবারে নয় ধাপে ধাপে বাস্তবায়িত হতে পারে।

ধারণা করা হচ্ছে, এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত গড়াতে পারে। পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে মূল বেতন (বেসিক) কার্যকর করা হবে এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা যোগ করা হতে পারে।

এদিকে নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। তারা আগামী ১ মে থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশনের প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। 

Link copied!