× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১০:২৪ পিএম

আকস্মিক বন্যায় ডুবতে পারে যে ৫ জেলা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১০:২৪ পিএম

আকস্মিক বন্যা।  ছবি : সংগৃহীত

আকস্মিক বন্যা। ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে বৃষ্টিময় আবহাওয়া বিরাজ করছে। টানা বর্ষণে ইতোমধ্যেই উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি ও ভরা ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে। অস্বাভাবিক এই বৃষ্টিপাতের ফলে দ্রুত বাড়ছে নদ-নদীর পানির স্তর, যার কারণে কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কায় ৫ জেলায় আকস্মিক বন্যার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর-পূর্বাঞ্চলের হাওর অঞ্চলের ভুগাই-কংস, সোমেশ্বরী, মগরা ও সুতাং নদী বর্তমানে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে ইতোমধ্যেই বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ মে পর্যন্ত হাওর অববাহিকা ও এর উজান এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে স্থানভেদে ১৫০ থেকে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর ফলে সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই এবং ভুগাই-কংসসহ হাওর অঞ্চলের প্রধান নদ-নদীর পানি সপ্তাহের প্রথম ভাগে আরও বৃদ্ধি পেতে পারে।

ফলে নেত্রকোনা জেলার বিদ্যমান বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার হাওরসংলগ্ন নিম্নাঞ্চলেও নতুন করে বন্যা দেখা দিতে পারে।

তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে নদ-নদীর পানি কিছু এলাকায় প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে, যা সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতিতে সহায়ক হতে পারে।

Link copied!