× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৫:২৬ পিএম

‘জামায়াতের বিরুদ্ধে যারাই স্বাধীনতার যুদ্ধে লিপ্ত ছিল, তারাই মুক্তিযোদ্ধা’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১, ২০২৬, ০৫:২৬ পিএম

‎আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

‎আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

‎আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জাতীয় সংসদে আমরা একটি আইন পাস করেছি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন ২০২৬। সেই আইনের মধ্যে মুক্তিযোদ্ধার একটা সংজ্ঞা আছে। সেখানে ধারা-২, উপধারা ১০-এ বলা হয়েছে, ১৯৭১ সালে যারা পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের এদেশীয় দোসর, আলবদর, আলশামস, রাজাকার, তৎকালীন রাজনৈতিক দল মুসলিম লীগ, নেজামে ইসলাম পার্টি, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যারাই বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছিল, তারাই মুক্তিযোদ্ধা।

শুক্রবার (১ মে) ঝিনাইদহের শৈলকুপায় মহান মে দিবস উপলক্ষে পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংসদে বিল উত্থাপনের সময় জামায়াতে ইসলামী নীরব ছিল। এই নীরবতা সম্মতিরই বহিঃপ্রকাশ, যা এনসিপি লিখিতভাবেও সমর্থন করেছিল। কাজেই, এর পর থেকে এ বিষয়ে আর কোনো কথা হবে না।

অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকবিরোধী অবস্থানে সরকার কঠোর অবস্থান অব্যাহত রাখবে। আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

‎তিনি আরও বলেন, একটি চেয়ারম্যান পদ লাভের জন্য সহিংসতা বা প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শৈলকুপাকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন আইনমন্ত্রী।

রূপালী বাংলাদেশ

Link copied!