ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৮:২৬ পিএম
গ্রেপ্তার দুই আসামি। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

রোববার (৩ মে) রাত ৩টার দিকে ফতুল্লা থানার কুতুবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন শরীয়তপুরের জাজিরা থানার আতিয়ার রহমানের ছেলে মো. সোহাগ মিয়া (২৯) ও বরিশালের গৌরনদী থানার বামিশার এলাকার আবুল বেপারীর ছেলে হীরা বেপারী (২৭)।

র‌্যাব জানায়, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলায় বিচার শেষে নারায়ণগঞ্জের স্পেশাল জজ আদালত তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে তারা পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি করে কুতুবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।