× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১০:৪৬ পিএম

১২ যাত্রী নিয়ে মেঘনায় ভাসতে থাকা বোট উদ্ধার করল কোস্টগার্ড

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১০:৪৬ পিএম

১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি : সংগৃহীত

১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি : সংগৃহীত

ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে মেঘনা নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (৩ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, আজ রোববার (৩ মে ২০২৬) বিকেল ৩টায় ভোলার মনপুরা থানাধীন মেঘনা নদীতে একটি ইঞ্জিন চালিত যাত্রীবাহী কাঠের বোট প্রবল বাতাসের কারণে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকে। এ সময় বোটে থাকা একজন যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা হতে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা কাঠের বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত বোট ও যাত্রীদের নিকটস্থ মনপুরার হাজিরহাট সংলগ্ন ঘাটে পৌঁছে দেওয়া হয়।

তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!