× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ১১:৩৩ এএম

নারায়ণগঞ্জে টহলর নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ১১:৩৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে টহলরত নৌ-পুলিশের নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) রাতে বন্দর উপজেলার ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে (শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন) এই ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হলেন মো. মহসিন সরদার (৪৩)। তিনি খুলনার পাইকগাছার গোপালপুর এলাকার মৃত মো. আব্দুল করিম সরদারের ছেলে।

পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে নৌ-পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে এসআই মকবুল হোসেন চারজন কনস্টেবল নিয়ে ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন নৌ টহল চালাচ্ছিলেন। এ সময় ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে বাল্কহেডের সঙ্গে তাদের টহল নৌযানের সংঘর্ষ হয় এবং তা উল্টে যায়।

পরবর্তীতে টহল দলের সবাই সাঁতরে অন্য একটি বাল্কহেডে উঠে যান। এই সংঘর্ষে কনস্টেবল মো. মহসিন সরদার গুরুতর আহত হন এবং তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ উদ্দিন পাঠান বলেন, নিহত পুলিশ সদস্যের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো বাল্কহেড জব্দ কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি।

তবে এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!