× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৫:৫৪ পিএম

ষড়যন্ত্রের প্রতিবাদ

উদীচীর আয়োজনে গাওয়া হলো জাতীয় সংগীত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৫:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে একযোগে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি পালন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। কেন্দ্রীয় খেলাঘর আসরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এছাড়া, এদিন সকালে দেশজুড়ে জাতীয় সংগীত গাওয়া হয়।

ঢাকার কেন্দ্রীয় আয়োজনে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের নেতৃত্বে পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়া হয়। সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। সাধারণ মানুষও শিল্পীদের সঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান।

জাতীয় সংগীত ছাড়াও শিল্পীরা একে একে গেয়ে শোনান দেশাত্মবোধক গান ‘মাগো ভাবনা কেন’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গানগুলো। সবশেষে উদীচী সংগীত এবং আবারও জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজনে উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘আমরা স্বৈরশাসক হটিয়েছি ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, নব্বইয়ের গণ-আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। পাশাপাশি আমরা এটাও বলতে চাই, একাত্তরে যে অমীমাংসিত বিষয় ছিল, সেগুলোর মীমাংসা হয়েছে এবং পরাজিত শক্তিরা পরাজিত হয়েছে। কিন্তু তারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা সেটাকে প্রতিহত করতে চাই। আমাদের জাতীয় পতাকা, জাতীয় সংগীত মুক্তিযুদ্ধের কোনো কিছুই ধূলিসাৎ হতে দেব না।’

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, একটি ধর্মান্ধ স্বার্থান্বেষী গোষ্ঠী ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মূল সুরকে বিকৃত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধিতা করা থেকে শুরু করে জাতীয় সংগীত, জাতীয় পতাকার ওপর আঘাত হানতে শুরু করেছে। এই হীন চক্রান্তের প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িতদের রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে দেশের সর্বত্র একযোগে ‘উন্মুক্ত স্থানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়া কর্মসূচি’র এই আয়োজন।

আরবি/ এইচএম

Link copied!