× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০২:৩২ পিএম

হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০২:৩২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হজ পালনকালে মৃত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও ৯ জন নারী।

মঙ্গলবার (২৬ মে) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

মৃত তিন বাংলাদেশি হলেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. আফরান আলী, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মো. আবদুর রহমান এবং নরসিংদীর রায়পুরা উপজেলার মো. হারুন-উর রশীদ।

হজ বুলেটিনে জানানো হয়, নিহত তিনজনই সৌদি আরবের মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরবে গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন হজ পালন করছেন।

এদিকে মঙ্গলবার (২৬ মে) আরাফাতের ময়দানে পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লির সঙ্গে বাংলাদেশি হজযাত্রীরাও এতে অংশ নিচ্ছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!