ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

নয়াদিল্লির হোটেলে আগুনে আহত এক বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১২:১২ পিএম
ছবি : সংগৃহীত

ভারতের নয়াদিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বাংলাদেশিদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া বাংলাদেশির নাম মো. নুরুল আমিন বলে জানা গেছে। এ নিয়ে আগুনে বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হলো।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আগুনে মারা যাওয়া বাংলাদেশির মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে তারা।

আগুনে বিশেষভাবে বাংলাদেশি দুটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলে অবস্থান করা ওই পরিবার দুটি কাছের একটি হাসপাতালে চিকিৎসা নিতে দিল্লিতে গিয়েছিল।

গত বুধবার দক্ষিণ নয়াদিল্লির মালভিয়া নগরের একটি ভবনে এ আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ও ওপরের তলাগুলোতে হোটেল ছিল।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন। অগ্নিকাণ্ডে আহতের সংখ্যা ২৮ জন।