× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১১:৩৩ পিএম

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-জাহাজসহ আটক ১৮

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১১:৩৩ পিএম

কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে আটক ১৮। ছবি : সংগৃহীত

কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে আটক ১৮। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে মিয়ানমারে পাচারকালে সিমেন্ট জব্দ এবং বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ১৮ জনকে আটক করা হয়।

শনিবার (৬ জুন) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের সন্দ্বীপের নিকটবর্তী বহিঃনোঙ্গর সংলগ্ন সমুদ্র এলাকায় শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহনকৃত প্রায় ১ লক্ষ ৫৪ হাজার টাকা মূল্যের ২৮০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারিকে আটক করা হয়।

অপরদিকে, একইদিন চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে রাত ৯ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সন্দেহজনক ১ টি বোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের ১০ টন ওয়্যার রোপ, ২ টন বার্থিং হাউজার এবং একটি বাল্কহেডসহ ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত, পাচারকাজে ব্যবহৃত বোট ও বাল্কহেড এবং আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!