খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তিসহ সারা দেশে কর্মরত সাংবাদিকদের নিরপত্তার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক।
রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. কামাল উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হিমেল চাকমা, সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইমতিয়াজ কামাল ইমন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উছিংচা রাখাইন কায়েস, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে, সাংবাদিক শান্তিময় চাকমা, সাংবাদিক মেহেদি হাসান সোহাগ, সাংবাদিক মিশু মল্লিক ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মিশু দেসহ আরও অনেকে।
মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তিসহ সারা দেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরে জেলা পুলিশ সুপারের কাছেও স্মারকলিপির অনুলিপি প্রদান করেন। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৬২ জন সাংবাদিক অংশ নেন।

