× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০২:০৩ পিএম

শিক্ষামন্ত্রীকে শূন্যে ভাসিয়ে এমআইএসটি গ্র্যাজুয়েটদের অভিনব উল্লাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০২:০৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর গ্র্যাজুয়েশন নাইট অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ঘিরে ব্যতিক্রমধর্মী উচ্ছ্বাস প্রকাশ করেছেন নবীন গ্র্যাজুয়েটরা। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বুধবার (১০ জুন) রাতে অনুষ্ঠিত এমআইএসটি গ্র্যাজুয়েশন নাইট ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানের একপর্যায়ে গ্র্যাজুয়েটরা তাদের অর্জনের আনন্দ উদযাপন করতে গিয়ে শিক্ষামন্ত্রীকে শূন্যে তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় শিক্ষামন্ত্রীকেও হাস্যোজ্জ্বল ও আনন্দিত দেখা যায়।

শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটির নিচে অনেকেই শুভেচ্ছা, ভালোবাসা এবং দোয়া জানিয়ে মন্তব্য করেছেন।

একজন ব্যবহারকারী মন্তব্যে লেখেন, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য।” অন্য একজন লেখেন, “জীবনের আনন্দঘন মুহূর্তগুলোর একটি। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও আধুনিকায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক জটিলতা কমিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। তরুণদের মেধা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর দক্ষতাকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ সময় জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে শিক্ষামন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!