× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০২:২০ পিএম

আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিটে যুবকের মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০২:২০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আব্দুল হান্নান শাহ্ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১১ জুন) আনোয়ারা উপজেলার ১নং বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের শাহ্ বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আব্দুল হান্নান শাহ্ (২২) আনোয়ারা উপজেলার ১নং বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের 

আব্দুল গফ্ফার শাহ্'র একমাত্র পুত্র। এক ছেলে এক মেয়ের মধ্যে আব্দুল হান্নান শাহ্ ছিল বড়। সে আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় পিতা আব্দুল গফ্ফার শাহ্। সকালেও যে ছেলের সাথে একসাথে নাস্তা করেছে সে ছেলে এখন আর তাদের মাঝে নেই, সেটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। 

নিহত আব্দুল হান্নান শাহ’র ফুফাতো ভাই সাংবাদিক এমরান হোসেন বলেন, হান্নান তার চাচাতো ভাইয়ের দোকানে থাকত। পরীক্ষা উপলক্ষে ছুটি নিয়েছে। আজ পরীক্ষা না থাকায় সকালে সুপারি গাছ কাটতে গিয়েছিল। সেখানেই সুপারি গাছে বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয় সে। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুতায়িত হওয়া এক যুবককে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয় এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!