× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১১:৩৬ এএম

২৭ জুলাই থেকে আবার শুরু হচ্ছে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১১:৩৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রায় এক বছর দুই মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-জাপানের নারিতা রুটের সরাসরি ফ্লাইট। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২৭ জুলাই থেকে এ রুটে আবারও যাত্রী পরিবহন শুরু করবে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

প্রাথমিক পর্যায়ে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে যাত্রীসংখ্যা ও বাণিজ্যিক সম্ভাবনা সন্তোষজনক হলে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

উল্লেখ্য, পরিচালনাগত ও বাণিজ্যিক নানা কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সে সময় হজ মৌসুমে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার চাপ, উড়োজাহাজের স্বল্পতা এবং আর্থিক বাস্তবতাকে সিদ্ধান্তটির পেছনের প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়েছিল।

রুটটি পুনরায় চালুর বিষয়ে আজ সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ উপলক্ষে দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত রুট পুনরায় চালুর সিদ্ধান্ত, ফ্লাইট পরিচালনার পরিকল্পনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরবেন।

এর আগে দীর্ঘ বিরতির পর ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছিল। তবে প্রায় দুই বছর পর ২০২৫ সালে আবারও এ রুটের কার্যক্রম স্থগিত করা হয়।

সংশ্লিষ্ট মহলের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং জনসম্পর্কের ক্ষেত্র উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। ফলে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হওয়াকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, সোমবারের সংবাদ সম্মেলনে ফ্লাইটের সময়সূচি, ভাড়া, সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি এবং উদ্বোধনী আয়োজন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!