× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ১১:৩৯ পিএম

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ১১:৩৯ পিএম

জেবা আমিন খান। ছবি : সংগৃহীত

জেবা আমিন খান। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে বাংলা ও ইংরেজির মিশ্র ব্যবহারের কারণে আলোচনায় আসা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান এবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তার দাবি, দেশের সড়ক পরিস্থিতি বোঝাতে তিনি সচেতনভাবেই ‘কাঁচা রাস্তা’ শব্দটি ব্যবহার করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেবা আমিন খান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের সড়কের বাস্তব চিত্র তুলে ধরতেই তিনি ওই শব্দ ব্যবহার করেছেন। তার মতে, ইংরেজিতে প্রচলিত কিছু শব্দ ব্যবহার করলে সাধারণ মানুষ বিষয়টি সহজে বুঝতে নাও পারতেন। তাই তিনি বাংলা শব্দ ‘কাঁচা রাস্তা’ ব্যবহার করেছেন।

তিনি আরও জানান, রংপুর-৬ আসনের এক সংসদ সদস্য এর আগে ওই এলাকার সড়ক পরিস্থিতি নিয়ে ‘কাঁচা রাস্তা’ প্রসঙ্গ তুলেছিলেন। সেই বক্তব্যের সূত্র ধরেই তিনি সংসদে বিষয়টি উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট এলাকার উন্নয়নকাজের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এর আগে জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জেবা আমিন খান দেশের বিভিন্ন এলাকার সড়ক অবকাঠামোর দুরবস্থার কথা উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময় দুর্নীতি ও অনিয়মের কারণে জনগণের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। বড় বড় প্রকল্প বাস্তবায়িত হলেও সাধারণ মানুষের প্রয়োজনীয় অনেক অবকাঠামোগত উন্নয়ন এখনো সম্পন্ন হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তার বক্তব্যে বাংলা ও ইংরেজি মিলিয়ে কথা বলার ধরন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কেউ বিষয়টিকে হাস্যরসের চোখে দেখেছেন, আবার কেউ সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে আরও পরিমিত ও শুদ্ধ ভাষা ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

তবে জেবা আমিন খানের দাবি, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল দেশের সড়ক অবকাঠামোর বাস্তব চিত্র তুলে ধরা এবং উন্নয়ন কার্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো।

Link copied!