ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

৫ মন্ত্রীকে দেওয়া হলো নতুন দায়িত্ব

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৯:৩৩ পিএম
ছবি : সংগৃহীত

‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া যাচাই-বাছাই ও চূড়ান্ত সুপারিশ তৈরির লক্ষ্যে পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে।

বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া বিস্তারিতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী ও সুপারিশ প্রণয়ন করবে এই কমিটি।