× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ০১:২০ এএম

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ০১:২০ এএম

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার

ঢাকা: রাজধানীর গুলশান থেকে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। 

নজরুল ইসলাম মজুমদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। গত ১৫ বছরে ব্যাংকগুলো থেকে চাঁদা তুলে শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার কারণে তিনি আলোচনায় ছিলেন। বিভিন্ন সময়ে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে উদ্যোক্তাদের সুবিধা বাড়ানো ও নীতি পরিবর্তনে ভূমিকা রেখে আসছিলেন তিনি। 

সবশেষ ‘শেখ হাসিনা আন্তব্যাংক ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করেছিল বিএবি। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর বিএবি ও এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান তিনি।

এছাড়া নজরুল ইসলাম মজুমদার জাতীয় দৈনিক ‘দৈনিক বাংলা’র চেয়ারম্যান ও নিউজ পোর্টাল নিউজবাংলার উপদেষ্টা সম্পাদক। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত জুলাইয়ে অন্তরাল থেকে বের হয়ে ব্যবসায়ীদের সঙ্গে শেখ হাসিনার বৈঠকে বিতর্কিত বক্তব্য দিয়ে সমালোচনার শিকার হন নজরুল ইসলাম।

 

রূপালী বাংলাদেশ

Link copied!