× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪, ০১:৩০ এএম

কারামুক্ত হলেন মাহমুদুর রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪, ০১:৩০ এএম

কারামুক্ত হলেন মাহমুদুর রহমান

ঢাকা: জামিনে কারামুক্ত হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে কারামুক্ত হন। দুপুরের দিকে তার জামিনের আদেশের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার মো.আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহমুদুর রহমানকে গত রোববার (২৯ সেপ্টেম্বর) এই কারাগারে আনা হয়।

কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার মো: আমিরুল ইসলাম বলেন, মাহমুদুর রহমানের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছলে তা যাচাই-বাছাই শেষে বিকেল সাড়ে তিনটায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন তাকে জামিন দেন।  

সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগ এনে ২০১৫ সালের ৩ আগস্ট রাজধানীর পল্টন থানায় মামলা করেছিল পুলিশ।

এদিকে মাহমুদুর রহমানের কারামুক্তির খবর পেয়ে তাকে সংবর্ধনা জানাতে কারা ফটকের সামনে ভিড় করেন তার সমর্থকরা। তারা কারা ফটকে মাহমুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!