× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৯:৫২ পিএম

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৯:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (২০-০২-২০২৫) রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়ার কমান্ডার, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, এনডিইউ, পিএসসি, পিএইচডি। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতাটি ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে শুরু হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৪টি দল এতে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, এবং ১০ পদাতিক ডিভিশন রানার-আপ হয়ে পরবর্তী স্থানে থাকে।

প্রতিযোগিতায় ইউপি ল্যান্স কর্পোরাল মো. মনিরুল ইসলাম শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন এবং সৈনিক মো. রোহান মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হন। প্রতিযোগিতাটি সেনাবাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন এবং খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, রামু সেনানিবাসের অফিসারগণ, জুনিয়র কমিশন্ড অফিসারগণ এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!