× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৭:৩০ পিএম

এবার বান্ধবীকাণ্ডে ফাঁসলেন সালমান এফ রহমান

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৭:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জুলাই গণহত্যার অন্যতম নির্দেশদাতা হিসেবে গত কয়েক মাস ধরে কারাগারে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান। এবার কথিত বান্ধবীর দুর্নীতিতে দুদকের জালে ফাঁসলেন তিনি।

বান্ধবী জাকিয়া তাজিনের কোম্পানিকে ঋণের নামে ৩৩ কোটি টাকা আত্মসাৎ এবং ১৯০ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে ১৯ জনকে আসামি করে মামলা করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদকের মহাপরিচালক জানান, ইনডেক্স পাওয়ার অ্যান্ড অ্যানার্জি লিমিটেডের সাবেক এমডি জাকিয়া তাজিনের প্রতিষ্ঠান ঋণের অর্থলুটে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। ১৯০ কোটি টাকার মানিলন্ডারিং এবং ৩৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় আলাদা দুই মামলায় সালমান এফ রহমানের পাশাপাশি তার ছেলে ও ভাতিজাসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।

আক্তার হোসেন আরও জানান, এদিন প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৫৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।

দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে।

রূপালী বাংলাদেশ

Link copied!