× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০১:২৪ পিএম

অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের জ্বালানি উপদেষ্টার কড়া হুঁশিয়ারি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০১:২৪ পিএম

গাজীপুরের কালিয়াকৈরের গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণে  জ্বালানি উপদেষ্টা। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণে জ্বালানি উপদেষ্টা। ছবি: সংগৃহীত

অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেছেন, প্রায় সব এলাকাতেই অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এসব সংযোগে তিতাস গ্যাসের যেসব কর্মকর্তা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি বড় পরিসরে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালানো হবে।

শনিবার (৩১ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বন্ধুরা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
জ্বালানি উপদেষ্টা বলেন, ‘শিল্প মালিকরা গ্যাস সংকটের যে অভিযোগ তুলেছেন, পরিদর্শনে এসে তার কিছুটা সত্যতা পাওয়া গেছে। আমরা বিষয়টি এডজাস্ট করার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘কার্গোতে করে এলএনজি আসছে, কিন্তু সমুদ্রে অনুকূল আবহাওয়া না থাকায় স্টকিং করা যায়নি। তবে আমরা আশা করছি, আজ সন্ধ্যার মধ্যেই পরিস্থিতির উন্নতি ঘটবে এবং বিষয়টি মনিটর করব।’

রূপালী বাংলাদেশ

Link copied!