× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ১০:৫১ পিএম

মুক্তি পেলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ১০:৫১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

যাবজ্জীবন সাজা ভোগ করা ৫৬ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে সরকার। মঙ্গলবার (০১ জুলাই) থেকে দেশের বিভিন্ন কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। 

‘টুয়েন্টি ইয়ারস রুল’ হিসেবে পরিচিত বিধান অনুযায়ী, অন্তত ২০ বছর কারাভোগ করা বন্দিদের অবশিষ্ট সাজা মওকুফ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল ফরহাদ জানিয়েছেন, যাবজ্জীবন সাজা আইনগতভাবে ৩০ বছর হলেও, যেসব বন্দি রেয়াতসহ ২০ বছর সাজার মেয়াদ শেষ করেছেন, তাদের মধ্য থেকে কিছু সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। 

এ সিদ্ধান্ত নেওয়ার আগে মামলা কতটা গুরুতর ছিল, বন্দির কারাবন্দি অবস্থায় আচরণ, শৃঙ্খলা রক্ষা ও সংশোধনের মাত্রা ইত্যাদি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

এ প্রক্রিয়ায় কারা অধিদপ্তর প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। যাচাই-বাছাইয়ের পর উপযুক্তদের অবশিষ্ট সাজা মওকুফ করে সরকার। 

সাধারণত যেসব মামলার গুরুত্ব কম বা যেগুলো চাঞ্চল্যকর নয়, সেসব মামলায় সাজাপ্রাপ্তরাই এই সুবিধার আওতায় আসেন।

কারা সূত্র জানায়, কারাবিধির ৫৬৯ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার আওতায় সরকার এই সিদ্ধান্ত কার্যকর করেছে।

Link copied!