× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৫:০৩ পিএম

এত অপরাধ প্রবণতা পৃথিবীর কোনো দেশে নেই: ধর্ম উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৫:০৩ পিএম

ইমাম সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি- সংগৃহীত

ইমাম সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি- সংগৃহীত

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে অপরাধের মাত্রা কমছে না। এ দেশের মতো এত অপরাধ প্রবণতা পৃথিবীর আর কোথাও নেই।

তিনি বলেন, সারা দেশে এখন জবাবদিহিতার আওতায় বিভিন্ন কার্যক্রম আনা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনে ফিরে এসেছে শৃঙ্খলা, যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত।

শুক্রবার (১৮ জুলাই) খুলনা বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকসহ সামাজিক সমস্যা নিরসনে ইমাম-ওলামাদের করণীয়’ এই প্রতিপাদ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়।

ধর্ম উপদেষ্টা তার বক্তব্যে আরও বলেন, সকল মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা। ইমামদের নিয়োগ ও বরখাস্ত সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ীই হবে।

পাশাপাশি তিনি ইমামদের প্রতি আহ্বান জানান জনগণের কল্যাণে জনবান্ধব বিষয়গুলো নিয়ে জুমার খুতবায় এবং অন্যান্য ধর্মীয় আলোচনা ও দিকনির্দেশনায় গুরুত্ব দিতে।

সম্মেলন শেষে তিনি খুলনা নগরীর নূরনগর এলাকায় নির্মিত মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র-এর উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. সালাম খান, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডি আই জি মো. রেজাউল হক, জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

Link copied!