× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১০:১০ এএম

যুক্তরাজ্যে যেতে আগ্রহী ভিসাপ্রত্যাশীদের জন্য সতর্ক বার্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১০:১০ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যেতে আগ্রহী ভিসা আবেদনকারী ও অভিবাসনপ্রত্যাশীদের সুরক্ষায় একটি কঠোর সতর্কতা বার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা বার্তার তথ্য জানানো হয়। একইসঙ্গে জালিয়াতি ও প্রতারক চক্রের হাত থেকে আবেদনকারীদের রক্ষায় এ-সংক্রান্ত একটি বিশ্বব্যাপী সচেতনতা কার্যক্রমও শুরু করেছে দেশটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক স্পষ্টভাবে জানান, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য যদি কেউ ভিসা জালিয়াতি কিংবা অবৈধ পথ অবলম্বন করেন, তবে তাকে যুক্তরাজ্য সরকার ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা জালিয়াতির চেষ্টা করেন, তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। জাল ভিসার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে যুক্তরাজ্য থেকে এমন পদক্ষেপ নেয়া হবে।

হাইকমিশনের দেয়া তথ্য অনুযায়ী, অপরাধী এবং প্রতারকদের মাধ্যমে পরিচালিত অবৈধ কার্যকলাপের ফলে প্রতিবছর ভিসা আবেদনকারীদের লাখ লাখ পাউন্ড আর্থিক ক্ষতি হয়। এসব চক্র বাংলাদেশসহ বিশ্বের দুর্বল মানুষকে শোষণ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং এতে আইনি প্রক্রিয়াও ঝুঁকির মুখে পড়ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বর্তমানে বিশ্বব্যাপী ভিসা জালিয়াতি এবং অবৈধ অভিবাসন সুবিধা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অপরাধীদের নেটওয়ার্ক সম্ভাব্য ভিসা আবেদনকারীদের প্রতারণা করার জন্য ক্রমবর্ধমান পরিশীলিত কৌশল ব্যবহার করছে।

হাইকমিশনার সারাহ কুক সতর্ক করে বলেন, ভিসা জালিয়াতি মানুষের স্বপ্ন ধ্বংসের পাশাপাশি পরিবারগুলোকেও বিপদের মুখে ঠেলে দেয়। প্রতারণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা মানুষের উন্নত জীবনের আকাঙ্ক্ষাকে ব্যবহার করে তাদের অর্থ হাতিয়ে নেয় এবং বিভিন্ন ঝুঁকির মধ্যে ফেলে।

ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে হাইকমিশনার সারাহ কুক জানান, যুক্তরাজ্যের ভিসা সংক্রান্ত তথ্যের জন্য সবসময় সরকারি ওয়েবসাইট ব্যবহার করা উচিত এবং সরকারি ওয়েবসাইট (www.gov.uk)-এর মাধ্যমেই আবেদন করা উচিত।

সবার উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের মূল বার্তা হলো–সরকারি চ্যানেল ব্যবহার করুন, সব তথ্য যাচাই করে নিন এবং সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে জানান।

Link copied!